রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডুবন্ত ফেরি উদ্ধারে কাজ শুরু করলো প্রত্যয়

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের কাছে দুর্ঘটনাস্থলের পাশে জাহাজটি পৌঁছায়।

বিআইডব্লিওটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, বিকেল চারটায় উদ্ধার কাজ শুরু করে জাহাজটি।

গত বুধবার সকাল ৮টার দিকে নয়টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যায় রজনীগন্ধা-৭ নামে ফেরিটি। ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে পৌঁছে পাটুরিয়া ঘাটে এলাকায়।

ওই দিন সকাল ১০টায় নৌবাহিনী ডুবুরি দল ডুবে যাওয়া ফেরির আশপাশে ট্রাকের অনুসন্ধান চালায়। এরই মধ্যে একটি ট্রাকের সন্ধান পেয়েছে বলে জানায় নৌবাহিনী ডুবুরি দলের প্রধান শাহপরান ইমন। তিনি জানান, তাদের ডুবুরি দল ভাটির দিকেও খুঁজে দেখছেন। ডুবে থাকা বাকি সাতটি ট্রাকের সন্ধান চালাচ্ছেন তারা।

এদিকে, উদ্ধার কাজ ঢিমতালে চলছে জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডুবে যাওয়া ট্রাকের মালিক ও শ্রমিকরা।

ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চার জন সাঁতরে কূলে উঠেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের (৩৯) এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পাটুরিয়া ঘাটের পশ্চিম অংশ থেকে একটি ট্রাক (নম্বর-কুষ্টিয়া ট-১১-২৬৩৩) উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের