শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকার দুই সিটিতে ভোট হতে পারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় মাস পর শুরু হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ভোটের দিন গণনা। এরপর জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে দুই সিটির ভোট।

ইসি জানায়, জুলাই মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিতে পারে নির্বাচন কমিশন। ভোটার তালিকা প্রস্তুতসহ নির্বাচনের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করছে ইসি। দুই সিটি ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য কিছু কর্মকর্তা এখন থেকেই জোর তদবির চালাচ্ছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের জন্য আমাদের হাতে বেশ সময় আছে। সময়মতো আমরা সব প্রস্তুতি সম্পন্ন করবো।

নির্বাচন পরিচালনা শাখা জানায়, ঢাকার উত্তর সিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন। দক্ষিণ সিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ জুন। এ হিসাবে ঢাকা উত্তর সিটির চলতি বছরের ৪ ডিসেম্বর দিন গণনা শুরু হচ্ছে। আর দক্ষিণ সিটির দিন গণনা শুরু হচ্ছে ৫ ডিসেম্বর। দুই সিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের ১ ও ২ জুন। দিন গণনার শুরুর দিন থেকে যে কোনো দিন ভোটগ্রহণ করতে পারবে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, ২০২০ সালে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ হয় ইভিএমে। ঢাকা উত্তরে ২৫ শতাংশ এবং দক্ষিণে ২৯ শতাংশ ভোট পড়ে।

জানা গেছে, নির্বাচনে বিজয়ী হয়ে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি দুই মেয়র শপথ নেন। এরপর ১৩ মে ঢাকা উত্তরের দায়িত্ব নেন আতিকুল ইসলাম এবং ১৬ মে ঢাকা দক্ষিণের চেয়ারে বসেন শেখ ফজলে নূর তাপস। নির্বাচন ঘিরে ১ ফেব্রুয়ারি আতিকুল ইসলাম ইশতেহারে ৩৮ ও তাপস ৫০টি প্রতিশ্রুতি দেন।

দুই সিটিতে ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ৪৩ হাজার ৮ জন ও নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন। সিটি করপোরেশন হিসেবে ঢাকা উত্তর সিটিতে ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন; যার মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান