বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে বিশেষ অভিযান শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্কে এই অভিযানের উদ্বোধন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অভিযানটি। তবে শুক্রবার ও ২১ ফেব্রুয়ারি অভিযান বন্ধ থাকবে।

অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক ছিটানো হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয়ে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড নোভালিউরন প্রয়োগ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম রেজা বলেন, মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মেয়র-কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ডিএনসিসি মেয়র ওয়াদাবদ্ধ। আজ থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এই অভিযান পরিচালিত হবে। ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা এই অভিযানে নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পর কার্যকারিতা নিশ্চিত হয়েই মশার কীটনাশক প্রয়োগ করা হয়। খালগুলো মশার প্রজননস্থল। ডিএনসিসির উদ্যোগে খালগুলো পরিষ্কার করা হচ্ছে। ডিএনসিসি মেয়রের একটিই নির্দেশনা, যেকোনো মূল্যে মশা নিয়ন্ত্রণে রাখতে হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান