সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব: যে ধারণা করছে কাস্টমস

ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাওয়া যাচ্ছে না। রোববার (৩ সেপ্টেম্বর) অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। সোমবার দুপুরে এই স্বর্ণ সেখান থেকে কিভাবে হারাতে পারে, সে বিষয়ে একটি ধারণার কথা জানিয়েছে ঢাকা কাস্টম হাউজ।

সোমবার (৪ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের ভেতরে ঢাকা কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ লোপাটের ঘটনার তথ্য সংগ্রহে গেলে কাস্টম হাউজের গেটেই গণমাধ্যম কর্মীদের আটকে দেয় আনসার সদস্যরা। অনুমতির কথা বলে দাঁড় করিয়ে রাখেন ও গাড়ি প্রবেশে বাধা দেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভেতরে যায় গণমাধ্যমকর্মীরা।

সেখানে স্বর্ণ হারানোর বিষয়ে ঢাকা কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়, ঘটনা জানার পর পর্যবেক্ষণে গিয়ে গুদামের সামনে ঠিক থাকলেও পেছনে এসির সঙ্গে বড় ধরনের ফাঁকা জায়গা চোখে পড়ে তাদের। ওই ফাঁকা দিয়ে অল্প কিছুদিন অথবা দীর্ঘ সময় ধরে সেখান থেকে ধাপে ধাপে সোনা সরানো হতে পারে বলে মনে করছেন তারা।

এদিকে অপরাধীদের ধরতে গুদামের পাহারায় নিয়োজিত চার সহকারি রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে কাস্টম। পাশাপাশি গুদামের আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

মামলা করা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে কাস্টমস সর্বোচ্চ সহায়তা করবে।

এদিকে গুদামে থাকা বাকি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার প্রক্রিয়া শুরু করছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এ বিষয়ে কর্মকর্তারা জানান,
সোমবার ৫৪ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) কাস্টমস শুল্ক বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না। যার মূল্যমান প্রায় ১৫ কোটি টাকা। মূলত এসব স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।

তবে সে সময়ে কীভাবে এত স্বর্ণ উধাও হলো, তার বিস্তারিত কিছু বলেনলি কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ঢাকা কাস্টম হাউজের গুদামে জব্দ করা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাওয়া যাচ্ছে না। রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযোগপত্রে গায়েব হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজির বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
মূলত যে স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করা হতো, তা কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়েবিস্তারিত পড়ুন

  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী