মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-লন্ডন ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনার পর সিদ্ধান্ত

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি উল্লেখ করে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনা বন্ধ হচ্ছে না। নতুন নির্দেশনা পেলে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন লাউঞ্জ ও সৈয়দপুর বিমানবন্দরের আগমনী হলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল যুক্তরাজ্য। এরই মধ্যে দেশটি থেকে ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনাভাইরাস। এর ফলে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ। এ তালিকায় আছে প্রতিবেশি দেশ ভারতও।

বিশ্বের উন্নত দেশগুলো যেখানে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছে সেখানে বাংলাদেশও গভীরভাবে পর্যবেক্ষণ করছে সার্বিক পরিস্থিতি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, সংক্রমণ ঝুঁকি থাকলেও আপাতত বন্ধ হচ্ছে না ফ্লাইট। তবে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের আলাদাভাবে স্ক্রিনিং করা হবে। প্রয়োজনে পিসিআর টেস্টও করা হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী জানান, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ক্ষেত্রে বিশেষ কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে এ পর্যন্ত বিমান পরিচালনায় বাংলাদেশের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ৩ হাজার কোটি টাকা আর পর্যটন খাতের ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ