মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় পুনর্বহাল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রায়কে দেশের ইতিহাসে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ আখ্যা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এর ফলে শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসনের সুযোগ মিলেছিল।

জামায়াতের এই নেতা উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল ধারণা প্রথম প্রবর্তন করেছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। তার সেই দূরদর্শী প্রস্তাব আজ বাস্তবায়িত হয়েছে। তত্ত্বাবধায়কবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসে কলঙ্কিত হিসেবে বিবেচিত হয়েছে। আজকের রায়ের মাধ্যমে গণতন্ত্র আবার সঠিক ও ইতিবাচক পথে ফিরে এসেছে।

জুবায়ের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে জামায়াত। তিনি সতর্ক করে বলেন, যদি বিগত দিনের মতো নির্বাচনের পাঁয়তারা চালানো হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তা প্রতিহত করবে।

জামায়াত নেতা এই রায়কে ‘নিরপেক্ষ নির্বাচনের নতুন যুগের সূচনা’ হিসেবে অভিহিত করে উল্লেখ করেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল। তিনি বলেন, রায়টি গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি