শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণরা যে খেলায় পারদর্শী হবে, সেটিকে পেশা হিসেবে নিতে পারবেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণ-তরুণীরা যারা খেলায় ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন—তারা তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে বলেও জানান তিনি।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ক্রীড়া কেবল শখ বা বিনোদন নয় বরং বিভিন্ন দেশে দেখি—ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং বা আইন যেমন পেশা—ঠিক তেমনি ক্রীড়াও একটি পেশা হিসেবে গড়ে উঠেছে। পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও অবশ্যই পিছিয়ে থাকতে পারে না।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণ-তরুণীরা যারা খেলায় ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন—তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন—সেই লক্ষ্যেই বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি আজকে শুরু করেছি। নির্বাচনের আগে ঘোষিত নীতিমালা অনুযায়ী আজ থেকে তার বাস্তবায়ন শুরু হলো। এটি স্বাধীনতার পর প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য নির্দিষ্ট কাঠামোয় সম্মানী ব্যবস্থা আনা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, শুধু ক্রিকেট বা ফুটবল তা নয়, অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই। সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করব আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন।

তিনি বলেন, আমরা আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে কুঁড়ি স্পোর্টস শুরু করতে যাচ্ছি। পরবর্তীতে এটি সারাদেশে শুরু হবে। প্রথমে সাতটি খেলায় পারদর্শী খেলোয়াড়দের চিহ্নিত করা হবে। এরপর তাদের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে। এইভাবে পেশাদার খেলোয়াড় তৈরি হবে এবং আন্তর্জাতিক ইভেন্টগুলোতে দেশের মান বৃদ্ধি পাবে। আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে আমরা আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসব।

একই রকম সংবাদ সমূহ

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ