বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাইট জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে অংশ নেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের খেলোয়াড়েরা। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা টেনিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর ওয়ারেশ খান চৌধুরী, এটি এন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, মাছরাঙা টেলিভিশন এর সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, ক্রিয়েটিভ এর পরিচালক ফিরোজ আহম্মেদ, সভাপতিত্ব করেন সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের সভাপতি তানজিম কালাম তমাল প্রমুখ।

পদকজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তাঁদের অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা