সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সেলিম হায়দার: ‘মাদক ও অনলাইন জুয়া মুক্ত তালা গড়ি, খেলার মাঠে ফিরে আসি’ -এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বিকালে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজনে এই খেলা উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরার এআর স্পোর্টিং ক্লাব ও খুলনার ডুমুরিয়া হাসানপুর সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাব অংশ নেয়।
খেলায় সাতক্ষীরার এআর স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে খুলনার ডুমুরিয়া হাসানপুর সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

আওয়ামীলীগ নেতা দেবাশীষ মুখার্জীর সঞ্চালনায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা বাজার বণিক সমিতি সভাপতি কাজী মারুফ হোসের, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন, ফুটবল টুর্নামেন্টের পরিচালক কমিটির সভাপতি সরদার তকিমুজ্জামান প্রমূখ।

খেলা পরিচালানা করেন মোঃ আসাদুল ইসলাম।
সহকারী ছিলেন রাজু আহম্মেদ ও উত্তম কুমার বাছাড়।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন শেখ জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, একমাত্র খেলাধূলায় পারে যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদকমুক্ত রাখতে। যে যুব সমাজ খেলাধুলায় বেশী আগ্রহী সে যুবসমাজ অন্যায় ও অপকর্মে জড়িত হয় কম। আমি বিশ^াস করি খেলাধূলার মাধ্যমে এই অঞ্চলের যুব সমাজ সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত থাকবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সহযোগীতা করবে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা