বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

সেলিম হায়দার, তালা: স্বাস্থ্য,পুষ্টি ও সমৃদ্ধি চাই নিরাপদ খাদ্যের বিকল্প নাই এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় দিবসটি উদযাপন করা হয়।

উপ-শহরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম।

উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার ডেইরী কৃষিবিদ গিয়াস, লাইফস্টোক কর্মকর্তা ডা জহিরুল ইসলাম, আরএমটি পি প্রজেক্ট ম্যানেজার নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, কৈশোর কর্মসূচি কর্মকর্তা ফারুক হোসেন।

এ সময় সমন্বিত কৃষি ইউনিট, কৈশোর কর্মসূচি, প্রসপারিটির কর্মকর্তাবৃন্দসহ ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জন মিলে মোট ৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক