সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তালা উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান মরহুম জি,এম আব্দুল আলী স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) বিকালে তালার খলিলনগর হাইস্কুল মাঠে খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে তালার খলিলনগর কালাম ফুটবল একাদশ ও পাইকগাছার হাবিবনগর ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর কালাম ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে হাবিবনগর ফুটবল একাদশকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাদ হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মরহুম জি,এম আব্দুল আলীর ছেলে সাইদুর ইসলাম মুকুল।

শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বিশ্বাস, ইউপি সদস্য প্রকাশ দালাল, মেহেদী হাসান পাড়, গাজী সেলিম হোসেন প্রমূখ।

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা