মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঠ দিবসে জানালেন হলুদ চাষীরা

তালায় বিনা জাতের হলুদ চাষে দশগুন লাভ

সাতক্ষীরা প্রতিনিধি বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিশিষ্ট হলুদের জাত বিনাহলুদ-১ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার আড়ংপাড়ায় অর্ধশত কৃষককে নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠদিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিনা ময়সনসিংহের উদ্যানতত্ত্ব বিভাগের সিএসও ও বিভাগীয় প্রধান ড. মো: রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, তালা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবির, বৈজ্ঞানিক সহকারী তনুশ্রী কুন্ডু প্রমূখ।
মাঠদিবসের অনুষ্ঠানে কৃষক বিনাহলুদ-১ চাষী আমিনুর রহমান বলেন, পূর্বে তিনি দেশী হলুদ চাষ করতেন কিন্তু খরচ বাদ দিয়ে তেমন কোন লাভ হতো না। তখন ইউটিউবে থেকে জানতে পারেন বিনাহলুদ-১ জাত চাষ করলে কম খরচে বেশি লাভবান হওয়া যায়। বিনাহলুদ-১ জাতের রোগবালাই খুব কম হয়। এবং প্রতি গাছে প্রায় ১ কেজির বেশি হলুদ হয়। তাই তিনি বিনাহলুদ চাষ করে লাভবান হয়েছেন।
খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, বিনাহলুদ চাষ করে কৃষক স্বল্প সময়ে বেশি লাভবান হতে পারে কারণ বিঘা প্রতি প্রায় ১০০ মন ফলন হয়। এক ফসলে ২০-৩০ হাজার টাকা বিঘা প্রতি খরচ করলে ২ লাখ টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। বিনাহলুদ-১ চাষ করে কৃষক অধিক লাভবান হবে। দিনে দিনে এই হলুদ চাষের প্রতি কৃষকের আগ্রহ ও বৃদ্ধি পাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম