মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু সাময়িক বরখাস্ত

দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান (রাজু) কে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চলতি মাসের ৪ ফেব্রুয়ারী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন বরখাস্তের এ আদেশ দেন।

মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী বিকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে ওই আদেশের পত্রটি পৌঁছায়।

মন্ত্রনালয়ের আদেশ পত্রে তিনি উল্ল্যেখ করেন, সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে একটি টিআর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রায় উনসত্তর হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এনিয়ে স্থানীয় এলাকাবাসি তালা উপজেলা নির্বাহী অফিসার এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে সুপারিশ করে একটি পত্র দেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো মর্মে আদেশ দিয়েছেন।

গত ইউপি নির্বাচনে রাজু আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এলাকায় কয়েকটি মৎস্য ঘের ব্যাংক ব্যালেন্স সহ তিনি তালা উপ-শহরে কোটি টাকা ব্যায়ে করেছেন আলিশান বাড়ি এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান