সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে একজন জখম

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একজন জখম হয়েছে।

তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মিন্টু মোড়লকে (২৮) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ আকরাম মোড়ল গংরা।

সোমবার (৩১ আগস্ট ) রাত ১০টার সময় উপজেলার ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে ইটের রাস্তার উপর ঘটনাটি ঘটেছে ।
আহত মিন্টু মোড়ল ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মোড়লের ছেলে। তাকে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানাযায়, একই এলাকার মৃত মাদার মোড়লের ছেলে ইনছাব আলী মোড়ল (৫০) গংদের সাথে দীর্ঘদিন ধরে ৯শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল মিন্টু মোড়লের সাথে। এরই জের দরে সোমবার রাত ১০টার সময় ডুমুরিয়া গ্রামের ক্লাব চত্বরে তাকে
একা পেয়ে ইনছাব আলী মোড়লের ছেলে আকরাম মোড়ল (২২) বাপ্পী মোড়ল (২৮) মৃত মাদার
মোড়লের ছেলে ইনসাব আলী মোড়ল (৪৯) ও মোসলেম মোড়লের ছেলে মোস্ত মোড়ল (৩২) গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড,বঁাশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং দা দিয়ে তার মাথায় কোপ মারে। এসময় এলাকাবাসী তাকে
উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। তালা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,তার মাথায় আঘাতের কারণে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে । তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা
গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি