শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ব্রী ধান ৭৫ জাতের আগাম রোপণে সাফল্য পেয়েছে কৃষকেরা

সাতক্ষীরার তালায় আমন মৌসুমে ব্রী ধান ৭৫ জাতের আগাম রোপণে সাফল্য পেয়েছেন কৃষক রফিকুল ইসলাম। হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তালার উপসহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম মোঃ রফিকুল ইসলামের জমিতে ব্রী ৭৫ জাতের ধান কর্তন পরিদর্শন করেন।

কৃষক মোঃ রফিকুল ইসলাম জানান, এবছর আমি প্রায় ৬ বিঘা জমিতে ব্রী ধান ৭৫ জাতের ধান রোপন করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। পোকামাকড়ের বালাই নেই আর সুগন্ধি জাতের এ ধান চাষের পরও সরিষা লাগানোর সুযোগ থাকে আমাদের।

উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম বলেন, ব্রী ধান ৭৫ চাষে নতুন জাত হিসেবেও কৃষকেরা ভালো সাফল্য পাচ্ছেন। রফিকুল ইসলাম যেকোনো নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার সবার আগে করে থাকেন সব সময়। এবারও আগাম রোপণে ভালো ফলন পেয়েছেন তিনি। হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এবছর তালা উপজেলায় ৭৪০ হেক্টর জমিতে ব্রী ধান ৭৫ জাতের আবাদ হয়েছে। এধানের আয়ুষ্কাল কম হওয়ায়, ধান কেটে কৃষকেরা দ্রুত তেলজাতীয় ফসলের আবাদ করতে পারেন। নতুন এই জাতের ফলনও ভালো হওয়ায় কৃষকেরা উৎসাহী হচ্ছেন।

এসময় তিনি বলেন, ব্রী ধান ৭৫ চাষে নতুন জাত হিসেবেও কৃষকেরা ভালো সাফল্য পাচ্ছেন। রফিকুল ইসলাম যেকোনো নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার সবার আগে করে থাকেন সব সময়। এবারও আগাম রোপণে ভালো ফলন পেয়েছেন তিনি, হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত