বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

সাতক্ষীরায় জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল জব্বার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান ডানলাপের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

জাতীয় শ্রমিকলীগ তালা উপজেলা শাখার বর্ধিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মো. আব্দুল জব্বারকে আহবায়ক, মো. আব্দুস সেলিমকে যুগ্ম আহবায়ক ও জি.এম শফিউর রহমান ডানলপকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট তালা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্মœ সাধারণ সম্পাদক শেখ শাহঙ্গীর হোসেন শাহিন, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি জোহর আলী, সাধরণ সম্পাদক মো. রমজান আলী, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পদক মো. সাইফুল ইসলাম, জাতীয় শ্রমিক তালা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পদক মো. সেলিম হোসেন, জালালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হামিদুল ইসলাম, খেশরা ইউনিয়ন শ্রমিক লীগের সাধরণ সম্পদক আব্দুল মজিদ, ইসলাম কাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেবেন্দ্র নাথ প্রমুখ।

বর্ধিত সভায় বক্তারা বলেন, ‘সাতক্ষীরায় একটি কুচক্রী মহল আমাদের শ্রমিক লীগকে আলাদা করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আমরা এক থাকলে তারা আমাদের কিছু করতে পারবেনা। কোথা থেকে ভুয়া কাগজপত্র এনে কয়েকজন নিজেদেরকে শ্রমিক লীগের নেতা দাবী করছে। তারা জেলা আওয়ামী লীগের সদস্যই না। তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। আগামীতে জেলা সম্মেলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার আহবান জানান বক্তারা।’ এসময় জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস- বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের