বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সামাজিক দূরত্ব না মানায় জরিমানা || করোনা মোকাবেলায় মতবিনিময় সভা

সাতক্ষীরার তালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৪ এপ্রিল) করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ১০টি মামলায় ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।

অন্যদিকে, তালা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা পরিস্থিতি মোকাবেলায় ও সামাজিক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৪ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা রাজিব সরদার, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা ওসি তদন্ত মোঃ বাবলু হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলার সরকারি কর্মকতা কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, তালা উপজেলা মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মা কল্যাণী বিশ্বাস (৭৫) আরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ

সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিস্তারিত পড়ুন

  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড