শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন দফা দাবি আদায়ে বেকার নার্সদের অবস্থান ধর্মঘট

বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে প্যাসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেয়াসহ তিন দফা দাবি আদায়ে অবস্থান ধর্মঘট করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ভবনের কার্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। এদিন বেলা ১১টা থেকে কয়েকশ’ নার্স ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান নেন। এসময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল।

তাদের দাবিগুলো হলো- প্যাসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেয়া, পরিবারকল্যাণ পরিদর্শিকদের ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ সমমান না করা এবং ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির শিক্ষার্থীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করা।

বিডিবিএনএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মামুন হাসান বলেন, ‘তিন দফা দাবি পূরণ করে কারিগরিমুক্ত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি আমরা। এজন্য গত কয়েকদিন ধরে আন্দোলন করছি। নার্সিং কাউন্সিলের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও বার বার তা ভঙ্গ করছেন।’ দাবি আদায়ে সারাদেশের নার্সরা একাট্টা হয়ে আন্দোলনে নামছেন বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল