বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ত্ব-হাকে ফিরে পাওয়ার পর যা বললেন স্বজনরা

নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুরে তার শ্বশুরের বাসায় ফিরেছেন।

শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ত্ব-হার শ্যালক মো. জাকারিয়া বলেন, শুক্রবার জুমার নামাজের পর ত্ব-হা রংপুরে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলে তারা খবর পেয়েছেন।

ত্ব-হাকে ফিরে পাওয়ার পর তার ভাই তারেক জানান, আমরা তার সঙ্গে কথা বলার সময় পাইনি।

সে আসলো, আমরা তাকে রিসিভ করলাম। তাকে নিজ হাতে যে একমুঠো ভাত খাওয়াব, সে সুযোগও পাইনি। পানি খাইল। এরপর ওসি সাহেব এসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল।

তাকে যে ট্রিটমেন্ট করাব, সে সুযোগও পাইনি। তবে সে মানসিকভাবে বিপর্যস্ত।

তিনি আরও বলেন, সবাই দোয়া করবেন। আপনাদের দোয়ায় সে ফিরে এসেছে।

সে সুস্থ হয়ে আবার যেন দ্বীন প্রচার করতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই বক্তা গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। ৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ জানিয়েছিল, আদনানের গাড়িচালক আমির উদ্দীন এবং তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ নামে দুজনও নিখোঁজ হন ওইদিন। ওই রাতের পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ ছিল।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলেবিস্তারিত পড়ুন

গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ওবিস্তারিত পড়ুন

  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী