বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। আর থাকছে না নিবন্ধন পরীক্ষা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নতুন বিধি কার্যকর হলে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের আদলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে এনটিআরসিএ প্রথমে নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ দেয়, এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে। ফলে প্রার্থীদের দুই ধাপে আবেদন করতে হয়। অনেকের ক্ষেত্রে বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তারা আর নিয়োগের জন্য আবেদন করতে পারেন না। এসব জটিলতা দূর করতেই সংশোধন আনা হচ্ছে।

সংশোধিত বিধি অনুযায়ী, ভবিষ্যতে ‘নিবন্ধন বিজ্ঞপ্তি’র পরিবর্তে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ জারি করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই প্রার্থীর বয়স গণনা শুরু হবে। শূন্যপদের সংখ্যা যত হবে, তার দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি ৫০ হাজার পদ খালি থাকে, তবে এক লাখ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে।

চূড়ান্ত পর্যায়ে শূন্যপদের তুলনায় ২০ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হবে। এতে করে কেউ যোগদান না করলে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া সম্ভব হবে।

পরীক্ষা পদ্ধতি নিয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা আর হবে না। অনেকটা বিশেষ বিসিএসের মতো প্রক্রিয়া চালু করা হবে। উদাহরণস্বরূপ, ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে, যেখানে এমসিকিউ ও লিখিত দুটোই থাকবে। শেষে থাকবে ভাইভা। এতে প্রার্থীদের জন্যও বিষয়টি সহজ হবে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকেই বয়স গণনা শুরু হবে, ফলে বয়সের বাধা থেকেও মুক্তি মিলবে।’

তিনি আরও জানান, ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন এই পদ্ধতিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। অনুমোদন পেলে তা শিক্ষা মন্ত্রণালয় জারি করবে।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘এই বিধি কার্যকর হলে পিএসসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। যত শূন্যপদ, তত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ফলে নিবন্ধন পাস করে প্রার্থীদের আর দীর্ঘ সময় বসে থাকতে হবে না।’

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…