শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ- ভারত সম্প্রীতি উৎসব

দুই বাংলার গুণীজনদের সংবর্ধনায় সাতক্ষীরার মনোরঞ্জন কর্মকার

জুয়েলারি শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিউ লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের প্রোপাইটার মনোরঞ্জন কর্মকার।
বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব ২০২৪ দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো।
ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব ও গুণীজন সম্মাননা ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে শুক্রবার (৩১ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করা হয়। জাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসব আলোচনা সভা ও গুণীজন সম্মাননা।
অনুষ্ঠানে ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন ক্যটাগরিতে ৪০ জনকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ, ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী এবং ভারত-বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত দুই দেশের বরেণ্য শিল্পীদের সমন্বয়ে ভারত – বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে আসে বাঙালি শিল্প-সংস্কৃতির নানাদিক।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসা ও উপস্থাপক বাংলাদেশ টেলিভিশন তানিয়া আফরিন।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একইবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে হিন্দুদের জমি বিক্রি করা যাবে না। এমনকি আগেবিস্তারিত পড়ুন

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

হঠাৎ করেই বাংলাদেশে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজপথে সহিংসতা,বিস্তারিত পড়ুন

  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ