রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে বিদায়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান গত বুধবার (৫ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন।সেই কমিটিতে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়।

সিনিয়র হওয়ার পরও আরমিন আহমেদকে কমিটিতে সভাপতি করা হয়নি। এ নিয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।এদিকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে দুধ দিয়ে নিজের গোসল করার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ।

তিনি পোস্টে লিখেছেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত এক বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম। ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই। ’

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পাকুন্দিয়া উপজেলাসহ জেলার সর্বত্র এনিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। পাশাপাশি ঘোষিত হওয়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছে। এছাড়া পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে পাকুন্দিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের