শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন

ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আরও ৩ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়।

এর আগে দুই দফায় মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এরই মধ্যে ভারতে ইলিশ রপ্তানিকারক অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর আবেদন করার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করেছে।

তবে, মেয়াদ বাড়ানোর আওতায় অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি প্রতিষ্ঠান বর্ধিত সময়ে ইলিশ রপ্তানির সুযোগ পাবে। এসব প্রতিষ্ঠান আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইতোপূর্বে আরোপিত শর্ত প্রতিপালন সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবে।

মেয়াদ বাড়ানোর জন্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স রিপা এন্টারপ্রাইজ, টাইগার ট্রেডিং, অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল, ক্যাপিটাল এক্সপোর্ট ইমপোর্ট অ্যান্ড কোম্পানি, আরিফ সি ফুড, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, পপুলার ট্রেড সিন্ডিকেট ও ইউনিক কনসোর্টিয়াম লিমিটেড।

দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে প্রথম দফায় গত ৪ সেপ্টেম্বর ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার পর দ্বিতীয় দফায় আরও ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।

প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ৫০ টন, দ্বিতীয় দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত