শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতিকে নীতি বানিয়ে বিএনপি রেল খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে নীতি বানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার বিশ্ব ব্যাংকের পরামর্শে দেশের রেল খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তবে বাইরের কারো পরামর্শে নয়, দেশের মানুষের প্রয়োজন বুঝেই সারা দেশে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে বর্তমান সরকার।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে ভিডিও কনফারেন্সে চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো স্পেশ্যাল ট্রেন সার্ভিস চালু করে এসব কথা বলেন তিনি।
এর আগে, গণভবন থেকেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেন আগারগাঁওয়ে নবনির্মিত ‘ডাক ভবন’।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। শুধু দেশেই নয়, বিশ্বেও এই জেলার খ্যাতি ‘আমের দেশ’ হিসেবে।

মাটি আর পানির গুণে এখানকার বাহারি জাতের সুস্বাদু আম দেশের মানুষের চাহিদা তো বটেই, বিদেশেও রপ্তানি হয় সুনামের সঙ্গে। করোনাকালে ঘোর লকডাউনের মধ্যেও মানুষের মৌসুমি এই ফলটির প্রাপ্তি নিশ্চিত করতে এবারও চালু হলো ম্যাংগো স্পেশ্যাল ট্রেন সার্ভিস। যেখানে কেজি প্রতি ১ টাকা ১৭ পয়সা দরে আম পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রেন সার্ভিস ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় সরকার প্রধান বলেন, রেল নেটওয়ার্ক দেশের সব জেলায় সম্প্রসারণে ধাপে ধাপে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে, গণভবন থেকেই রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের নবনির্মিত ডাকভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিলুপ্তপ্রায় ডাকবাক্সের আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটি থেকেই এখন পরিচালিত হবে দেশের পোস্টাল সার্ভিস হিসেবে।

এ সময় শেখ হাসিনা প্রযুক্তি ব্যবহার করে ডাক সেবাকে বহুমুখী করার তাগিদ দেন।

জেলা ও বিভাগীয় শহরের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডাক বিভাগের ওয়্যার হাউজ স্থাপনে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী