শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্বল হয়ে পড়ছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস

অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হয়ে এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বুধবার (২৬ মে) দুপুর ১২টা নাগাদ ডামরার উত্তর এবং বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম শুরু করেছে।

তখন এর কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৫৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

ভারতীয় আবহাওয়াবিদদের ধারণা, স্থালভাগে উঠে আসার সময় স্বাভাবিকভাবেই কিছুটা দুর্বল হতে শুরু করে এ ঝড়। আগামী ছয় ঘণ্টায় তা বৃষ্টি ঝড়িয়ে আরও দুর্বল হতে থাকবে এবং উড়িষ্যার ময়ূরবাহন জেলার ওপর দিয়ে মধ্যরাত নাগাদ ঝাড়খণ্ডে পৌঁছাবে।

ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে ২০ হাজার মাটির ঘর ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, আমি এমন ভয়ংকর দৃশ্য আর কখনো দেখেনি। দিঘায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। স্থানীয় পুলিশ স্টেশন বন্যার পানিতে ডুবে গেছে।

নদীর পানি বেড়ে গিয়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা পূর্ব মেদিনিপুর ও দক্ষিণ ২৪ পরগণার অধিকাংশ এলাকা ডুবে গেছে। সমুদ্রের পানি নারকেল গাছের মাথা পর্যন্ত পৌঁছে গেছে। বন্যার পানিতে গাড়ি ভেতে যেতে দেখা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ