সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র দশম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে বক্তব্য রাখেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা প্রমুখ।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যসহ একাদশ জাতীয় সংসদের যে সকল সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কমিটি দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের জন্য কাজের উপর ভিত্তি করে সম্মানী ভাতা প্রদান করার সুপারিশ করে।

বৈঠকে অতি দারিদ্রদের জন্য কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পে (৪০ দিনের কর্মসূচি) ২০০ টাকার পরিবর্তে একজন শ্রমিকের দৈনিক মজুরি নূন্যতম ৫০০ টাকা করার সুপারিশ করা হয়।

এসময় চলমান সকল উন্নয়ন প্রকল্পের উপর মাল্টিমিডিয়া উপস্থাপন করা হয় এবং নদী ভাঙ্গন প্রবণ এলাকায় সরকারী স্থাপনা নির্মানের ক্ষেত্রে স্টীল স্ট্রাকচার স্থাপনা নির্মানের সুপরিশ করা হয়। কমিটি অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক বদলী সংক্রান্ত বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে তা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে। বৈঠকে মাদককে সামাজিক বিপর্যয় বিবেচনা করে তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করা হয়।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামত কাজ অক্টোবর হতে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে তাগিদ দেয়া হয়।

কমিটি বর্তমান দুর্যোগ মোকাবেলায় এই মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর জন্য সুপারিশ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হতে দশম বৈঠক পর্যন্ত একাদশ জাতীয় সংসদের প্রথম রিপোর্ট পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপনের সুপারিশ করে।’

এসময় বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে