মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এসএসসি ও সমমানে প্রথম দিনে ২০ শিক্ষার্থী অনুপস্থিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় এক যোগে দেবহাটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেবহাটার ২টি এসএসসি, একটি মাদ্রাসা ও একটি কারিগরি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। দেবহাটা উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, এবছর প্রথম দিনে দেবহাটা সরকারি পাইলাট হাইস্কুল কেন্দ্র ও দেবহাটা ভেনু কেন্দ্রে ৩৯২ জনের মধ্যে ৩৯১ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও পারুলিয়া ভেনু কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে ৫৬৫ অংশ গ্রহন করে। যার মধ্যে ০২ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। অপরদিকে, সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিনে ২১৮ জনের মধ্যে ২০৩ জন অংশ নেন। মাদ্রসা শিক্ষা বোর্ডেও আওতায় ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। এছাড়া হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষার ৫৩ জনের মধ্যে ৫১ জন অংশ নেন। এই কেন্দ্রে ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল প্রথম দিনের পরীক্ষায়। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান, সব নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমদিনে ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, প্রথম দিনে নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতে নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক