বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা

দেবহাটা প্রতিনিধি: কর্মক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুর রহমান, দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করলেও ব্রেকিং দ্য সাইলেন্স তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা প্রশংসনীয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তরুণীদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ তৈরি এবং তাঁদের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় তরুণীদের কর্মসংস্থানের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ প্রদানই যথেষ্ট নয়; প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আয়বর্ধক কার্যক্রম পরিচালনা, পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরির সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রশিক্ষক আল মামুল ও কমিউনিটি মোবিলাইজার সোনিয়া সুলতানা।

সভায় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় বিভাগ, কৃষি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সিপিপি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের অংশগ্রহণকারী তরুণীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগানবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাবিস্তারিত পড়ুন

  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
  • দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা