বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দরদি’র উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও পুনমিলনী অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি।

শনিবার (২৯ মার্চ) প্রতিবারের ন্যায় এবারও দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী সংগঠন দরদি চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের জন্য গ্রান্ড সংবর্ধনার আয়োজন করা হয়। একই সাথে ইফতার ও ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সংগঠনের সভাপতি সাকিব হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো.আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ।

হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ (অব.) রিয়াজুল ইসলাম, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি সহ-সভাপতি ও ঢাকা আহছানিয়া মিশনের হেল্থ বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি সদস্য সচিব তাহাজ্জাত হোসেন।

সাংগঠনিক সম্পাদক ও ব্যাংকার মাজহারুল আনোয়ার, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সুরাহ কর্মপরিষদের সদস্য দেলোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা মীর খায়রুল আলম।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দরদি প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দরদি’র সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও অতিথিদের উত্তোরী দিয়ে বরণ করা হয়।

উল্লেখিত সংগঠনটি শিক্ষা, সমন্বয় ও সেবা স্লোগান নিয়ে দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোচিং ও ভর্তি পরীক্ষায় সহায়তা, শিক্ষা উপবৃত্তি, কাউন্সিলিং, সামাজিক, মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী