দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান


দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া ইউনিয়নের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) নীলাদ্রি বিশ্বাসের নেতৃত্বে হাদিপুর-জগন্নাথপুর গ্রামের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
হাদিপুর গ্রাম উন্নয়ন সংগঠনের (হাদিপুর গ্রাম উন্নয়ন কমিটি) সভাপতি মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক রুমি পারভীন।
চাইল্ড প্রোটেকশন অ্যান্ড অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শরিফুল ইসলাম, সুমি ও বিলকিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের কুফল, এর ক্ষতিকর দিক এবং প্রতিকারের উপায়গুলো ফুটিয়ে তোলেন। হাদিপুর ও জগন্নাথপুর এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
দেবহাটা প্রতিনিধি: কর্মক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণীদের অর্থনৈতিকবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাবিস্তারিত পড়ুন


