বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভূমিহীন পল্লীতে জমি দখলের ঘটনায় ২ মামলা 

দিপঙ্কর বিশ্বাস : দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে জমি দখল চেষ্টার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ। ৭ জন জেল হাজতে এবং ৯ জন আসামীকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ বিষয় পৃথক পৃথক ভাবে উভয় পক্ষের দুইটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়,বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালি গ্রামে স্থানীয় জনগনের সহায়তায় ভুমিদস্যু বাহিনীর প্রধান কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসির চক (বর্তমান দেবহাটা উপজেলার কালাবাড়িয়া) গ্রামের রুপচাদ গাজির ছেলে রুহুল আমিন (৬৫),কালাবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে তানভীর হোসেন সজিব(২১),কালীগঞ্জ উপজেলার রুহুল আমিন গাজীর স্ত্রী তানিয়া বেগম(৪০),একই উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত ইছা শেখের ছেলে মোঃ হোসেন আলী(৪০), দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়া (দিঘিরপার) গ্রামের নুর ইসলামের ছেলে সজিব হোসেন(১৯), কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের হোসেন আলী শেখের ছেলে মোঃ রায়হান শেখ (১৯), দেবহাটা উপজেলার – মাঝ পারুলিয়া গ্রামের-মোঃ খালেকের ছেলে মোমিন হোসেন(২৩), কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে মনসুর গাজী(৬৮), দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের নেছার আলীর ছেলে সজিব হোসেন(১৯), একই উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান(১৯), মাঝ সখিপুর গ্রামের আজহারুলের ছেলে তাজমির হোসেন(২১). উত্তর সখিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন(১৯), মাঝসখিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মারুফ হোসেন(২১),কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মনসুর গাজীর স্ত্রী ফিরোজা খাতুন(৫৫), ইন্দ্রনগর গ্রামের ীআবুল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন(৪৮), কালাবাড়িয়া গ্রামের রায়হানের স্ত্রী বৃষ্টি খাতুন(১৯) কে জোর পুর্বক ভূমি দখলের চেষ্টাকালে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সালেয়া বেগম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করে। যার নং ০৮। এই মামলায় আটককৃত ৯জন আসামীকে ঐদিনই উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে পুলিশ । অন্যদিকে রুহুল আমিন বাদী হয়ে ৫ জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করেছে। যার নং ০৯।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ দেবহাটা থানায় পৃথক পৃথক ভাবে দুইটি মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে