দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত


চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’-সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে দেয়ালে স্লোগান লেখার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটের পর সাতজন শিক্ষার্থী বিদ্যালয়ের বিপরীত পাশের একটি গলিতে প্রবেশ করে। তাদের মধ্যে একজন স্প্রে রং দিয়ে বাংলায় ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লিখছে। পরে পুলিশ ওই ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এবং বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, দেয়াল লিখনে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। অভিভাবকদের উপস্থিতিতে তাদের সঙ্গে কথা বলে এবং অন্যদের বিষয়ে তথ্য জেনে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, কোমলমতি এসব শিক্ষার্থী কীভাবে এই ঘটনার সঙ্গে জড়াল এবং এর পেছনে অন্য কোনো ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছেবিস্তারিত পড়ুন

দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেবিস্তারিত পড়ুন

রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারেবিস্তারিত পড়ুন


