শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশপ্রেমী মানুষ তৈরির কারখানা ছাত্রশিবির- সাতক্ষীরায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

দেশপ্রেমী মানুষ তৈরির কারখানা ছাত্রশিবির- সাতক্ষীরায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন- যারা ১৫টি বছর কথায় কথায় দেশ প্রমিকের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। খুন করেছে, গুম করেছে। ছাত্র শিবির এমন দেশ প্রেমিক চায় না। ছাত্র শিবির মানুষের মাঝে এমন দেশপ্রেম তৈরি করে যেখানে কোন জুলুম নির্যাতন থাকবে না। লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন গুলি বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

সোমবার ( ১৩ অক্টবর ) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারী কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি।

তিনি বলেন, ছাত্র শিবির তোমাকে স্বপ্ন দেখায়। লক্ষ্য ঠিক করে দেয়য়। বাস্তবায়নে গাইড লাইন দেয়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করনীয় তাই করবে।

তিনি বলেন ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা বিদ্বেশ ছড়ানো হয়। তিনি বলে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নারীর অধীকার রক্ষায় ইসলাম যে ভাবে প্রোমোট করেছে ছাত্রশিবির সেই ভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে। এমনকি হিন্দু ভাই বোনেদের পাশে সবসময় ছাত্রশিবির ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে

অনুষ্ঠানটির আয়োজন করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এবং সাতক্ষীরা শহর শাখা। নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনাসহ এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদুজ্জামানের সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের মেধাবী শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান, একাদশ শ্রেনীর শিক্ষার্থী শানজিন নাহার শুভ, তাসনিম আলম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগীয় প্রধান ড. শাহিনুর রহমান, উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনেরবিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন