শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পথচারী ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদের মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, চট্টগ্রামে একজন শিক্ষার্থী ও একজন পথচারী এবং রাজধানী ঢাকার সাইন্সলাবে একজন পথচারী নিহত হয়েছেন বলে তাৎক্ষণিক জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের আগ থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে। পাল্টাপাল্টি ছাত্রলীগও অবস্থান নেয়। পুলিশেরও ছিল সরব উপস্থিতি।
মুখোমুখি এসকল ঘটনায় দিনভর উত্তেজনা যেমন ছিল তেমনি বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সকল পরিস্থিতিতে বিকেলে সংবাদ আসে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েনের।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান