শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সেটিই আমি চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সেটিই আমি চাই।’ আজ রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। সেখানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‌‘আমরা মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা দিয়ে যাচ্ছি। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রেখেছি। সবাইকে অনুরোধ করবো, ভয় না পেয়ে টিকাটা নিয়ে নিন। টিকা নিলে অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে।’

তিনি আরো বলেন, একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে। দেশবাসীকে আহ্বান জানাবো, অনেকে ভয় পান, শরীরে সুঁই ফোটাবে সেই ভয়ও আছে, নানা ধরনের অপপ্রচারও ছিল। করোনাভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রনের হাত থেকে বাঁচার জন্য টিকা নিতে হবে। ওমিক্রনে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে; সে জন্য আমরা ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থাও নিয়েছি। এরই মধ্যে আমরা ১৩ কোটি ডোজ টিকা প্রদান করেছি। ডাবল ডোজ দেওয়া হচ্ছে। বুস্টার ডোজ দেওয়াও শুরু করেছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটিই আমি চাই।

তিনি বলেন, ‘সারা বিশ্বে ওমিক্রনটা ছড়াচ্ছে। এ সংক্রমণ ঠেকাতে আমাদের দেশের মানুষের স্বাস্থ্যসুরক্ষার বিধিগুলো মেনে চলতে হবে। শীতকালে প্রাদুর্ভাবটা বাড়ে। শীতকালে আমাদের দেশে সর্দি-কাশিটাও বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে মাস্কটা ব্যবহার করবেন। খুব বড় জনসমাগমে যাবেন না। সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন। বড় সমাবেশ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যসুরক্ষা বিধি সবাই মেনে চলবেন।’

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল