শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘দেশে ইয়াসের আঘাত হানার কোনো আশঙ্কা নেই’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনো আশঙ্কা নেই। এটি ভারতের ওডিশার উপর দিয়ে অতিক্রম করছে। আর বিকেল ৪টার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলবর্তী মোট ২৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে দুপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে। তবে বাংলাদেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতে আঘাত হানায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত ও প্রভাব থেকে বাংলাদেশ এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত। ফলে ঝড়ে বাংলাদেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

বুলেটিনে আরও বলা হয়, ভরা পূর্ণিমার প্রভাবে উপকূলীয় এলাকার জেলাগুলোতে পানি বৃদ্ধি আরও দু’একদিন অব্যাহত থাকবে। এছাড়া ইয়াসের প্রভাবে দেশে আরও ২৪ ঘণ্টা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বর উপকূলে সকালে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার সকালের দিকে এ তথ্য জানায়। সেখানে প্রবল হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ইয়াসের আঘাতে ইতোমধ্যে পশ্চিমবঙ্গে দুইজন ও ওডিশায় দুইজনের মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী