শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বাড়বে ২০৪১ সালে!

দেশে ২০৪১ সালের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সংস্থাটি বলছে, আর মাত্র ১৯ বছর পর দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৩১ লাখ ১৭ হাজার, আর পুরুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ২৫ লাখ ১৮ হাজার।

‘ওমেন অ্যান্ড মেন ইন বাংলাদেশ: ফ্যাক্টস অ্যান্ড ফিগারস ২০২২’ নামে ওই প্রতিবেদনে আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা কেমন হবে তার পূর্বাভাস দিয়েছে বিবিএস। গত সপ্তাহে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪১ সালে বাংলাদেশের জনসংখ্যা হতে পারে ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার। ২০৬১ সালের জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার। তখন দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ২৯ হাজার। আর পুরুষ থাকবে ১১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যা ও স্বাস্থ্য শাখার পরিচালক মাসুদ আলম।

তিনি বলেন, বিভিন্ন ধরনের জনসংখ্যাভিত্তিক মডেল বিবেচনায় এনে জনসংখ্যার পূর্বাভাস দিয়েছি। এই প্রতিবেদনে শ্রমবাজার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এসব খাতের বিশ্লেষণেও দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী