বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশ রক্ষাসহ কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং সুশিক্ষা দেওয়া শিক্ষকদের দায়িত্ব এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা) : “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার
ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর
মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শোকাবহ আগস্ট মাস একটি কলঙ্কজনক অধ্যায়।

এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর
পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যেটি পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম হত্যাকান্ড। যার আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ
পেয়েছি তাকেই আমরা হত্যা করেছি। আসলে আমরা হতভাগ্য জাতি। তিনি আরো বলেন, প্রধান শিক্ষকরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। দেশ রক্ষাসহ কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং সুশিক্ষা দেওয়া শিক্ষকদের বড় দায়িত্ব ও কর্তব্য।

কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখাতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ৯৫ ভাগ রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, শতভাগ বিদ্যুতায়ন, সদর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে তৈরী হয়েছে বিশাল সূউচ্চ ভবনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার এবং শোকাবহ আগস্টের সকল শহিদদদের রুহের মাগফিরাত কামনা করেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি
প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সপেক্টর বৈদ্যনাথ সরকার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বেলাল, সাধারণ সম্পাদক ও খানপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনসহ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় সদর উপজেলার ৯জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টাউন সুলতানপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা