বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা।

বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা শহরের নবারুন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন।

ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ডা. কাজী ওয়েজ কুরণী, সেক্রেটারি মাও. মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি জাফর আহমেদ।

ছাত্র- যুব বিষয়ক সম্পাদক মাও. ফজর আলী, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা জেলা শাখার সহ-সভাপতি আশিক রহমান, সাধারণ সম্পাদক গাজী আব্দুল মুকিত, প্রশিক্ষণ সম্পাদক এস এম জাহিদ হাসান, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহমিদ আলম, শহর শাখার সভাপতি মোরসালিন বিল্লাহ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম আলামিন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর