বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণের মিথ্যা মামলা: বাদীর ৭ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে ধর্ষণের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় নন্দ রানী (৩১) নামে এক বাদীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর দুইটার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ এপ্রিল জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা নন্দ রানী রাতে তার নিজ ঘরে শুয়ে পড়েন। এ সময় পূর্ব পরিচিত একই গ্রামের সাত্তার প্রধানের ছেলে মৎস্যজীবী আবুল হায়াত আলী তার রুমে প্রবেশ করলে তিনি চোর বলে চিৎকার করেন। এবং তাকে ধর্ষণ করা হয়েছে মর্মে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কালাই থানার এসআই রতন কুমার রায় মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ আগস্ট আদালতে তদন্ত রিপোর্ট পেশ করেন। যেখানে এ মামলার কোনো সত্যতা নেই বলে জানানো হয়। কিন্তু বাদী নারাজি দিলে মামলাটি আবারও চলতে থাকে। এক পর্যায়ে দীর্ঘদিন মামলাটি চললেও মঙ্গলবার দুপুরে আদালতে বাদীকে হাজির করা হলে তিনি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে স্বীকার করেন।

অন্যদিকে একমাত্র আসামিও আদালতকে জানান এ মামলায় তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এ সময় বিচারক দুপক্ষের বক্তব্য শুনে মামলার বাদী নন্দ রানীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন। আর আসামি আবুল হায়াত আলীকে এ মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।

উল্লেখ্য, ইতিপূর্বেও জয়পুরহাটে পরপর তিনটি ধর্ষণের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনজন বাদীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছিলেন একই আদালতের বিচারক।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক