মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণ চেষ্টার সময় পুরুষাঙ্গ কেটে আ. লীগ সভাপতিকে হত্যার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে এক আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে।

ধর্ষণ চেষ্টা করার সময় এক গৃহবধূ ওই নেতার পুরুষাঙ্গ কেটে দেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এরশাদুল ইসলাম (৩৮) নামের ওই নেতা।

এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদুল ইসলাম কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের ভাই শাহীন মিয়া বলেন, ‘পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছিল।’

অভিযুক্ত গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, ‘আওয়ামী লীগ নেতা এরশাদুল ইসলাম ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করেন। সেই ঘটনায় থানায় মামলা হলে এরশাদুল ইসলাম কারাগারে যান। কিছু দিন আগে জামিনে বের হয়ে আবারো আমার স্ত্রীকে উত্যাক্ত করতে শুরু করেন এরশাদুল ইসলাম। গত সোমবার সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল ইসলাম আমার বাড়িতে এসে আমার স্ত্রীর হাত চেপে ধরেন। এসময় আমার স্ত্রী চিৎকার করলে দৌঁড়ে পালিয়ে যান এরশাদুল ইসলাম। এঘটনার কিছুক্ষণ পর ওই নেতা আবার বাড়িতে ফিরে এসে আমার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করেন। এসময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে দেন। এরপর পুলিশ এসে আমার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনজুরুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী