শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধুলিহর ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধুলিহর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার যুব বিভাগের সেক্রেটারী মো: আশরাফুল ইসলাম বুলু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী মো রবিউল ইসলাম, অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী,
যুব বিভাগের সহ সভাপতি বায়জিদ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহানাবাজ মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আল আমিন বোস্তামি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম।এসময় বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্টায় যুবকদের ভুমিকার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়।যুব সমাজকে ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে, তা না হলে আগামীর যুবকদের আমাদের কে জবাবদিহী করতে হবে।যুবকদের হিলফুল ফুজুল সংগঠনের ন্যায় ঐক্যবদ্ধ করতে হবে। যাতে আগামীর দিনগুলো ইসলামের জন্য সহজ হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান