শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নজরুলের জন্মদিনে রবীন্দ্রনাথের ছবি, রবিকে তথ্য মন্ত্রণালয়ের নোটিশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ভুল ছবি ও অনুমতি ছাড়া গান ব্যবহার এবং রয়্যালটি না দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন কবির স্বজনরা। তাদের আবেদনের প্রেক্ষিতে রবির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীর আবেদনের প্রেক্ষিতে সোমবার (৭ জুন) নোটিশটি রবির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। এতে রবির ফেসবুক পোস্টের বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়।

নোটিশের বিষয়টি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মো. মিজান উল আলম বলেন, ‘নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী আমাদের কাছে একটি প্রতিকার চেয়েছেন। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে রবি একটি পোস্ট দেয়। সেখানে তারা নজরুল ইসলামের ছবি না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়েছে। সেখানে কাজী নজরুলের যে লেখা ব্যবহার করা হয়েছে সেগুলো সঠিক ছিল না। এটা অবমাননা। সে বিষয়েই নোটিশে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রবি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মন্ত্রণালয়ের বিষয়, মন্ত্রণালয় কীভাবে সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে। তাদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের বিষয় থেকে বিরত থাকার কথাও বলা হতে পারে। কর্তৃপক্ষ যেভাবে চিন্তা করেন সেভাবেই হবে।’

তথ্য মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ‘গত ২৫ মে, ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে রবি টেলিকম ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টে জাতীয় কাজী নজরুলের ছবি না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেয়া হয়। কবি নজরুল রচিত একটি সংগীতের কয়েকটি লাইন তুলে ধরা হয়, সেখানেও অনেক ভুল ছিল।

এ রকম চরম অবমাননাকর পোস্ট দিয়ে রবি টেলিকম বাংলা সাহিত্যের দুই কবির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। রবি টেলিকমের এ ধরনের কাণ্ডে ক্ষুব্ধ গোটা বাঙালি জাতি।

এদিকে সোমবার রবির বিরুদ্ধে রোববার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। নোটিশ হাতে পাওয়ার সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ