বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে : কাজি আলাউদ্দিন

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে,আর আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে, কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন সাবেক এমপি ও সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ৫টা কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, তারেক রহমান মনোনীত প্রার্থীর সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায়।

প্রধান অতিথির বক্তব্য কাজী আলাউদ্দীন বলেন,আমাকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সক্রিয়তায় জমে উঠেছে । ঘরে বসে থাকলে চলবে না। মনোনয়ন ঘোষণার পর আপনারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেভাবে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করছেন, এটি সত্যিই প্রশংসনীয়। তবে শুধু লিফলেটই নয়, এখন প্রয়োজন ভোটারদের আরও কাছে যাওয়া। জনগণের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আকতারুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ উপজেলা কৃষক দল আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ উপজেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পারভেজ, উপজেলা বিএনপি’র সাবেক তথ্য বিষয়ে সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী প্রমুখ।

সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা