শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থীর সাথে জুয়েলার্স সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের খান মার্কেটস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি গৌড় চন্দ্র দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সাতক্ষীরায় চাঁদাবাজির কোন নামই থাকবে না। জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আমি সকলকে এক নজরে দেখি বলেই আলিপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে বুঝিয়ে দিতে হবে সাতক্ষীরা জামাতের ঘাঁটি নয় বিএনপি’র ধানের শীষের ঘাঁটি। আপনারা সকলে আমার সাথে সহযোগিতা করলে নিশ্চয়ই ধানের শীষ প্রতীক বিজয় লাভ করবে। চাঁদাবাজ মুক্ত ও নিরাপদ সাতক্ষীরা গড়তে সাতক্ষীরায় ধানের শীষের বিকল্প নেই। আমি নির্বাচিত হলে আপনারা সহজেই আমার কাছে যেতে পারবেন কোন মাধ্যম লাগবে না।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বলাই দে, নির্বাহী কমিটির সদস্য দীনবন্ধু মিত্র, নিত্যানন্দ আমিন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, অসাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত্যকুমার দে, নির্বাহী কমিটির সদস্য গৌর পদ রায়, ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র সরকারসহ বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলার শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু।
এরপরে শহরের খান মার্কেটে জুয়েলারি মার্কেট, স্বর্ণ শ্রমিক কারখানায় এবং পাকাপোল এলাকায় নির্বাচনের গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক