শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে এমপি মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার ছবি ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মাশরাফি।

ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘প্রিয় নড়াইল বাসী আসসালামু আলাইকুম। আপনারা ভালবেসে এবং সাথে থেকে সম্মানের চেয়ারে পুনরায় বসিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে গুরু দায়িত্ব দিয়েছেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এই জনপদের মানুষকে।’

আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন সবাইকে সাধুবাদ ও শুভকামনা জানাই। যদি দলীয় প্রতীক না থাকে তাহলে দায়িত্বশীল পদে থেকে আমি কোনো প্রার্থীকেই সমর্থন জানাতে অপারগতা প্রকাশ করছি। আপনারা নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচন করে বিজয়ী হবেন সেটা আশা রাখি।

বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম ও বৃহৎ একটি সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলকে ভালোবেসে ‘বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর’ ছবি আপনাদের প্রচারণার লিফলেট, পোস্টারে ব্যবহার করবেন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আমার ছবি বা সমর্থনে কোনো লেখা আপনাদের প্রচারনায় ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। আমি আপনাদের সকলের, কোনো ব্যক্তি বিশেষের নয়।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী