রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার দুই

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য (মেম্বার) ফরিদ মোল্যা (৩৫) এবং আসলাম শেখ (৪৫) নামে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালাতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত সোমবার (১ জুলাই) রাতে উপজেলার বাহিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. ফরিদ মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং ঈশাণগাতী গ্রামের মান্নান মোল্যার ছেলে। আসলাম শেখ একই উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে লোহাগড়া উপজেলার বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে জুয়ার আসর বসেছে— এমন গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ৬/৭ জুয়াড়ি দৌড়ে পালিয়ে গেলেও ইউপি সদস্যসহ আরও এক জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করে পুলিশ।

এসআই তৌফিক হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ দুজনকে জুয়ার আসর থেকে গ্রেফতার করি। মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী