শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার তিন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সজিব শেখ (২৭) খুলনা জেলার রুপসা থানাধীন হোসাইনপুর গ্রামের মোঃ গোলাম শেখের ছেলে এবং মোঃ নাজিম মোল্লা (১৯) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামের মোঃ মাসুদ মোল্লার ছেলে।

রবিবার (৭ জুলাই) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে জনৈক লাবু শেখ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৪(চার) কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল প্রতিনিধি জানান নড়াইল সদর থানা পুলিশ কর্তৃক বিশ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাগর শেখ (২১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সাগর শেখ (২১) নড়াইল জেলার সদর থানাধীন সড়াতলা গ্রামের মোঃ আজিজুর শেখের ছেলে। নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউপির অন্তর্গত পশ্চিম বালিয়াডাঙ্গা সাকিনস্থ জনৈক বিল্লাল ভূঁইয়া (৪০) এর বি এন্ড কে নামক ইট ভাটার অফিসের সামনে হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাগর শেখ (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসা’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী