সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি প্রবীর কুমার রায়

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি প্রবীর কুমার রায়। নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় ফেব্রুয়ারি-২০২২ ইং মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান, অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যেদের সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, ব্যক্তিগত গাড়িতে পুলিশের লোগো ব্যবহার না করা, পাবলিক প্রোগ্রামে সতর্কতার সাথে ডিউটি করা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার জন্য নির্দেশ দেন।

এছাড়া কোন পুলিশ সদস্যের ছুটি অথবা ব্যক্তিগত ও পারিবারিক কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপারকে অবহিত করার নির্দেশ দেন এবং করোনা সংক্রমণ রোধে সকলকে করোনার বুস্টার ডোজ টিকা গ্রহণের পরামর্শ দেন। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানজিলা সিদ্দিকা, সদর সার্কেল; জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর; প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল সহ সকল থানা ও পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬