শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল জেলা পুলিশের আয়োজনে বাঙালির ঐতিহ্যে পিঠা উৎসব

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের আয়োজনে বাঙালির ঐতিহ্যে পিঠা উৎসব। বাঙালির শখের খাবারের প্রথম সারির তালিকায় রয়েছে শীতের পিঠা। শীতকালীন পিঠা বাঙালির ঐতিহ্যের ধারক-বাহক ।

বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব-২০২৪ এর আয়োজন করা হয়। এ পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
এ সময় পুলিশ সুপার’র সাথে ছিলেন তার দুই শিশু সন্তান ও সহধর্মিনী নড়াইল জেলা পুলিশের পুনাক সভানেত্রী নাজিয়া খান। এছাড়া পুনাক সহ-সভানেত্রী জান্নাতুল ফিরদাউস কেয়া ও পুনাক সহ-সভানেত্রী মোশারত আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার পুলিশের সকল সদস্যকে নিয়ে একসাথে বসে পিঠা খাওয়ায় অংশগ্রহণ করেন। পিঠা খাওয়া শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের সাথে পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী